সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের অক্সিজেন মোড়ে চলন্ত রিকশার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঝলসে মারা যাওয়া রিকশাচালক জাহেদুল ইসলামের (২৫) পরিবারকে পাঁচ লাখ টাকার এফডিআর (স্থায়ী আমানত) করে দেয়া হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুরোধের প্রেক্ষিতে মঙ্গলবার এই বিষয়ে ব্যবস্থা নিতে বিদ্যুৎ–সচিব ও পিডিবির চেয়ারম্যানকে নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

তিনি বলেন, সকালে আমি প্রতিমন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলেছি, মারা গেলেন যে রিকশাচালক, ওনার তো ৭ মাসের একটা বাচ্চা আছে, ওনাকে কোনো আর্থিক সহায়তা দেয়া যায় কি না। তো ওনি আমার কাছ থেকে বিস্তারিত জানলেন। জিজ্ঞেস করলেন যে এটা কাদের, পিডিবির কি না। লাইনটা পিডিবির জানার পর উনি বললেন, আমি পিডিবির চেয়ারম্যানকে বলে দেব ৫ লাখ টাকার এফডিআর করে দেয়ার জন্য। ওনি আমাকে বললেন, পিডিবির চেয়ারম্যান ও বিদ্যুৎ সচিব সাহেবের সঙ্গে যোগাযোগ করার জন্য।

ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, তো আমি বিদ্যুৎ সচিবের সঙ্গে যোগাযোগ করেছি৷ পিডিবির চেয়ারম্যান সাহেব মিটিংয়ে আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করা যায়নি এখনো। বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান মহোদয় বললেন, নিহত রিকশাচালকের পরিবারে উপযুক্ত কেউ থাকলে একটি চাকরির ব্যবস্থা করবেন।

দুর্ঘটনায় নিহত হওয়ার পর ওই রিকশাচালকের পরিবারকে দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা দেয়া হয়েছিল বলেও জানান জেলা প্রশাসক।

ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত করার দিন রোববার সকালে নগরীর অক্সিজেন মোড়ে হাজি ওয়াজেদ পেট্রোল পাম্পের দিক থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দিকে রিকশা চালিয়ে যাওয়ার পথে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন জাহেদুল। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।

অক্সিজেন এলাকায় ছিঁড়ে পড়া ওই তার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির। নিহত রিকশাচালকে ন্যূনতম ক্ষতিপূরণ

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী