সংসদ সদস্যের ভালোবাসা তিনি ভোগ করতে পারলেন না: জায়েদ (ভিডিও)
বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের মাধ্যমে ‘মিয়া ভাই’ খ্যাতি পাওয়া বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক গতকাল সোমবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। ঢাকা-১৭ আসনের এই সংসদ সদস্যের (এমপি) মরদেহ আজ মঙ্গলবার সকালে দেশে আনা হয়।
বিমানবন্দর থেকে ফারুকের মরদেহ নিয়ে যাওয়া হয় তার উত্তরার বাসায়। সেখানেই ছুটে যান চিত্রনায়ক জায়েদ খান। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য এই নায়কের নিথরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানানোর পর জায়েদ খান সংবাদিকদের বলেন, ‘তাকে (অভিনেতা ফারুক) মাননীয় প্রধানমন্ত্রী সংসদ সদস্য করেছেন। সংসদ সদস্যের যে একটা অনুভূতি, ভালোবাসা—সেটা তিনি ভোগ করতে পারলেন না। অসুস্থ হয়ে চলে গেলেন।’











