সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ আয়োজনে নতুন প্রস্তাব পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা এবারের এশিয়া কাপ। তবে রাজনৈতিক জটিলতায় পাকিস্তানে যেতে রাজি নয় ভারত। সমস্যার সমাধানে একটি ‘হাইব্রিড মডেল’ উত্থাপন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ভারত ছাড়া বাকি দলগুলো পাকিস্তানেই খেলবে। ভারতের খেলাগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। তবে পুরো টুর্নামেন্টই নিরপেক্ষ ভেন্যুতে চায় ভারত।

গোলমেলে এই পরিস্থিতিতে নতুন প্রস্তাব দিয়েছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। স্পোর্টস আওয়ারের সঙ্গে আলাপচারিতায় সময় শেঠি বলেছেন, টুর্নামেন্টটি যুক্তরাজ্যে হতে পারে। আয়োজক হিসেবে পাকিস্তানের ভেন্যু বেছে নেওয়ার কর্তৃত্ব আছে বলেও মনে করেন তিনি। শেঠির ভাষ্য, ‘এশিয়া কাপের ভেন্যু হিসেবে ইংল্যান্ড হতে পারে একটি ভালো সম্ভাবনা।’

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে গেছেন শেঠি। সূত্রমতে, মঙ্গলবার শেঠি দুদকের সহ-সভাপতি পঙ্কজ খিমজির সঙ্গে বৈঠক করেন, যেখানে তিনি হাইব্রিড মডেল সম্পর্কে আরও বিস্তারিত তুলে ধরেন। খবর ক্রিকেট পাকিস্তানের।

এশিয়া কাপ বাঁচাতে’ মিটিংয়ের সময় শেঠি হাইব্রিড মডেলের প্রস্তাবিত সূচি ও পরিবর্তন নিয়ে আলোচনা করেন। সূচি অনুযায়ী চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে, আর বাকি সাতটি ম্যাচ দেশটির বাইরে অনুষ্ঠিত হবে। ভারত বাদে বাকি ৪ দল, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল পাকিস্তানে একটি করে ম্যাচ খেলবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী