বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের শিক্ষা দিতে যুবলীগই যথেষ্ট: হানিফ
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের জনগণের ওপর বিএনপির ভরসা নেই। এই কারণে তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে গিয়ে ধর্না ধরছে। এদেশের জনগণ যদি বিএনপির সঙ্গে থাকত, তাহলে বিএনপির নেত্রী খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতো না। তাদের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করে তাকে ছাড়িয়ে নিত।
আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘অতীতে বিএনপি-জামায়াতের আন্দোলনকে যুবলীগের নেতাকর্মীরা প্রতিহত করেছে। আগামী দিনেও বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। এদেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।’
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, মাদক কারবারীদের নিয়ে পল্টনে সমাবেশ করছে।
তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনার প্রশংসা সারা বিশ্বে। যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থ বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্ব ব্যাংকের সভাপতির হাতে নিজেদের টাকায় তৈরি পদ্মা সেতুর স্কেচ তুলে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এটাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
এ সময় আরও বক্তব্য রাখেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দার, তাজউদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা।
আরও পড়ুন: সেফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন, বিএনপিকে ওবায়দুল কাদের
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মীর মো. মহিউদ্দিন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হেমায়েত উদ্দিন মোল্লা, ধর্ম সম্পাদক মাওলানা মো. খলিলুর রহমান সরদার, মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুক্তা আক্তার, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটোয়ারী, উপ-কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্যসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।











