সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি বন্ধ থাকায় চুলা নিভু নিভু, বিদ্যুতের যাওয়া-আসা

news-image

নিজস্ব প্রতিবেদক : উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় ‘মোখার’ প্রভাবে কক্সাবাজারের মহেশখালীর ভাসমান দুটি টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপও কমে গেছে। এতে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার আবাসিক চুলা নিভু নিভু জ্বললেও বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে।

গ্যাস-বিদ্যুতের সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন জানিয়ে রামপুরা এলাকার বাসিন্দা তানজিনা আফরিন বলেন, শুক্রবার রাত থেকেই চুলা নিভু নিভু, অনেক কষ্টে রান্না করেছি। গতকাল দুপুরে শুধু ডাল-ভাত রান্না করেছি। গ্যাসের সংকটের মধ্যে বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে জানিয়ে এই গৃহিণী বলেন, গতকাল ভোর থেকে দুই ঘণ্টা পর পর এক ঘণ্টা করে লোডশেডিং চলছে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ চলে গেলেই বাচ্চাটা ঘুম থেকে উঠে যায়।

বিদ্যুতের সংকটের কারণে ঢাকার বিভিন্ন বাসা-বাড়িতে পানির সংকটও দেখা দিয়েছে বলে জানিয়েছেন একাধিক বাসিন্দা। তারা জানান, বিদ্যুতের যাওয়া-আসার কারণে বাসা-বাড়িতে ঠিকভাবে পানি সরবরাহ হচ্ছে না।

এদিকে চট্টগ্রামের রাউজানে তেলচালিত গণপরিবহন দেখলেই ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। হোটেলগুলোতে খাবার নেই। খাবার মিললেও দাম বেশি। কোথাও কোথাও বেশি টাকায়ও মেলেনি খাবার। গ্যাস বন্ধ থাকায় এমন পরিস্থিত সৃষ্টি হয়। গ্যাসের প্রভাব পড়ছে খাবারের হোটেলগুলোতেও।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার রাত ১১টায় দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। দিনে গ্যাসের চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট। সর্বোচ্চ সরবরাহ করা হয় গড়ে ২৮০ থেকে ২৮৫ কোটি ঘনফুট। এতে সব সময়ই সরবরাহ ঘাটতি থেকে যায়। এক খাতে বন্ধ করে অন্য খাতে সরবরাহ বাড়ানোর (রেশনিং) মাধ্যমে ঘাটতি সমন্বয় করা হয়। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে আসে ২১৫ থেকে ২২০ কোটি ঘনফুট। এলএনজি বন্ধ হওয়ায় গ্যাস সরবরাহের ঘাটতি বেড়ে গেছে।

শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধের কারণে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গতকাল গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার কথা উল্লেখ করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঝড়ের পরিস্থিতি বিবেচনায় দ্রুত গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

এদিকে গতকাল শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বলছে, এলএনজি সরবরাহ কমায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বিদ্যমান থাকবে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ এলাকায় গ্যাস সরবরাহ করে তিতাস।

অন্যদিকে ‘মোখা’র প্রভাবে গ্যাসের সরবরাহ কমায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম, মেঘনাঘাট, হরিপুর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হয়েছে। ফলে গত শুক্রবার মধ্যরাত থেকেই বিদ্যুৎ উৎপাদন কমতে শুরু করেছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহের ঘাটতি তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। এতে লোডশেডিং বেশি হচ্ছে।

দিনে এখন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৪ হাজার মেগাওয়াট। উৎপাদন হচ্ছে ১১ হাজার মেগাওয়াটের কম। গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে দিনে সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হলেও এখন হচ্ছে পাঁচ হাজার মেগাওয়াট।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সূত্র বলছে, এলএনজি সরবরাহ বন্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন সাড়ে নয় হাজার মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটি আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। তাই সব বিতরণ সংস্থাকে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নির্দেশনা মেনে চলার নির্দেশনা দিয়েছে তারা। বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় করে এনএলডিসি। কোনো কারণে এতে বড় তারতম্য হলে অবকাঠামোতে বিপর্যয় দেখা দিতে পারে, যেটাকে ট্রিপ বলা হয়। জাতীয় গ্রিডে ট্রিপ হলে দেশের বড় অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী