,

ঘূর্ণিঝড় মোকা : চট্টগ্রাম ও কক্সবাজারে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

news-image

শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোকার প্রভাবে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসনীম হাসান জানান, ঘূর্ণিঝড়ের পরবর্তী গতিপথ পর্যবেক্ষণ করে ফ্লাইট ওঠানামার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় মোকার কারণে ৮ নম্বর সংকেত জারি করেছে। এর ফলে এ সময় কোনোভাবেই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সম্ভব নয়।

এ দিকে শনিবার সকালে কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার গোলাম মোর্তজা হোসেন জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ক্ষতি এড়াতে রোববার (১৪ মে) থেকে সোমবার (১৫ মে) পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল থেকে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর মোংলা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান