,

চট্টগ্রাম বন্দরে রেড এলার্ট-৪ জারি

news-image

চট্টগ্রাম ব্যুরো : ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে আবহাওয়া অধিদফতর ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করায় সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যালার্ট-৪ জারি করেছে। ফলে বন্দরের ইয়ার্ড ও জেটির সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে একই কারণে শনিবার সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত ১১টা পর্যন্ত বিমান চলাচল চালু ছিল এই বিমান বন্দরে।

আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর সতর্ক সংকেতে জারিরর পরপরই রেড এলার্ট-৪ জারি করে বন্দর কর্তৃপক্ষ। এরপর থেকে বন্দরে পণ্যবাহী জাহাজ থেকে পণ্য উঠানামা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বন্দরের জেটিতে অবস্থানরত মাদারভেসেলকে নিরাপদ স্থানে চলে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বন্দরে অবস্থানরত লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর দক্ষিণে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। ফলে জাহাজগুলো নির্দেশনা অনুযায়ী নিরাপদ স্থানে চলে যেতে শুরু করে।

এদিকে বিদ্যমান পরিস্থিতিতে বন্দরের জেটিতে অপারেশনাল ইকুইপমেন্ট ভালো করে বেঁধে নিরাপদে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মোকা’র সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর কর্তৃপক্ষ চারটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। নিয়ন্ত্রণ কক্ষগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে বন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর শনিবার থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান