রেকর্ড গড়া কষ্টের জয় টাইগারদের
স্পোর্টস ডেস্ক : ’এই বৃষ্টি, এই রোদ…’। আবহাওয়ার মতোই রঙ বদলেছে চেমসফোর্ডে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। বিপর্যয় ঠেলে আয়ারল্যান্ড বড় রান করে। জবাবে কখনও বাংলাদেশ বিপদে পড়েছে, কখনও ম্যাচ সহজ করে ফেলেছে। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম তিন বল থাকতে দলকে ৩ উইকেটের কষ্টের জয় এনে দিয়েছেন। গড়েছেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া করার রেকর্ড।











