আইসিসির এপ্রিলের সেরা ক্রিকেটার ফখর

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তানের ওপেনার ফখর জামান আইসিসির এপ্রিলে মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। আইসিসি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি শ্রীলঙ্কার রহস্য স্পিনার প্রবাথ জয়সুরিয়া এবং নিউজিল্যান্ডের থাইল্যান্ড বংশোদ্ভূত ব্যাটার মার্ক চাপম্যানকে হারিয়ে সেরার পুরস্কার জিতেছেন।

ফখর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এক ম্যাচে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ৩৩৭ রান তাড়া করে জয় এনে দেন। ওই রানের পথে ১৭টি চার ও ছয়টি ছক্কা আসে তার ব্যাট থেকে। এর আগে তিনি খেলেন ১১৪ বলে ১১৭ রানের ইনিংস।

আইসিসির মাস সেরা হয়ে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার ফখর বলেছেন, ‘আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া আমার জন্য সত্যিই গর্বের। মাসটা আমার ক্যারিয়ারের হাইলাইটস এবং নিজ দর্শকদের সামনে খেলতে পেরে খুব ভালো লেগেছে।’

তিনি বলেন, ‘রাওয়ালপিন্ডিতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আমি খুব উপভোগ করেছি। তবে আমার ফেবারিট ইনিংস অপরাজিত ১৮০। আশা করছি এই মোমেন্টাম বিশ্বকাপে ধরে রাখতে পারবো এবং পাকিস্তানের ভক্তদের খুশি ও গৌরব এনে দিতে পারবো।’

এছাড়া মেয়েদের ক্রিকেটে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছেন থাইল্যান্ডের ব্যাটার নারুইমল চাইওয়াই। আইসিসির সহযোগি সদস্য দেশের ক্রিকেটার হিসেবে মাস সেরা হওয়ার কীর্তি গড়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান