,

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ: বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে। অনেকেই চিন্তায় ছিলেন কীভাবে দেখবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। অবশেষে সুখবর দিলো আইসিসি।

ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে সুখবর দেয় আইসিসি। তারা জানিয়েছে, আইসিসি টিভিতে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ওয়ানডে সরাসরি দেখা যাবে বিনামূল্যে। আইসিসির নিজস্ব প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে ফ্যান অ্যাকাউন্ট রেজিষ্ট্রেশন করে ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

গত শনিবার (৬ মে) ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছিল, সিরিজটির মূল সম্প্রচার স্বত্ব কিনেছে প্রিমিয়ার স্পোর্টস। আয়ারল্যান্ডে তারা খেলা দেখাবে প্রিমিয়ার স্পোর্টস-১ : চ্যানেল ৪১২, প্রিমিয়ার স্পোর্টস-২ : চ্যানেল ৪১৯, নাউ টিভি এবং ভার্জিন মিডিয়া।

এছাড়া উত্তর আমেরিকায় উইলো টিভি ও ভারতে ফ্যানকোডের মাধ্যমে সিরিজটি দেখা যাবে। তবে তারা বাংলাদেশে সম্প্রচারকারী কোনো টিভি চ্যানেলের কথা উল্লেখ করেনি তখন। যার কারণে বিপাকে পড়েছিল বাংলাদেশের দর্শকরা।

 

এ জাতীয় আরও খবর

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন