পানির পাত্র হাতে রাস্তার পাশে জ্যাকুলিন
বিনোদন ডেস্ক : বাংলাদেশের মতো ভারতের বিভিন্ন রাজ্যেও এখন তীব্র গরম অনুভূত হচ্ছে। বৈশাখের শুরু থেকে পুরো দেশজুড়ে বয়ে চলছে তীব্র দাবদাহ। সূর্যের প্রখর তাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
শুধু মানুষ নয়, অসহনীয় এ গরমের প্রভাব পড়েছে প্রাণীকূলেও আর এই প্রচণ্ড দাবদাহে প্রাণীদের একটু প্রশান্তি দিতে রাস্তার পাশে পানিভর্তি পাত্র রাখছেন তিনি।
প্রাণীপ্রেমী হিসেবে আগে থেকেই পরিচিত তিনি। প্রাণীদের জন্য এই রকম উদ্যোগে ভক্তরা বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে সর্মথন জানিয়েছেন।











