রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনের নানা বিষয়ে সব সময়ই আলোচনায় থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডে নয়, বর্তমানে তিনি হলিউডেরও পরিচিত মুখ। বরাবরই নিজের বিষয়ে খোলাখুলি কথা বলতে পছন্দ করেন নায়িকা। সম্প্রতি এক আলাপচারিতায় অভিনেত্রী তার গোপন কিছু ঘটে যাওয়া কথা প্রকাশ করলেন।

জানালেন, নিজের নাকে অস্ত্রোপচার করাতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিলেন। প্রিয়াঙ্কার নাকে পলিপের সমস্যা ছিল। সার্জারি করাতে গিয়ে নাকের মূল হাড়টিই উড়ে গিয়েছিল। এর পর নিজের মুখ দেখতে পারতেন না প্রিয়ঙ্কা, কেঁদে উঠতেন বার বার।

প্রিয়াঙ্কা জানান, মেক্সিকান খাবারে সাধারণত ঝাল মশলা বেশি থাকে। এ কথা সকলেই জানেন। আমেরিকায় গিয়ে মেক্সিকান খাবার খেয়ে একবার ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। জনবহুল কোনও স্থানেই সেই কাণ্ডটি ঘটিয়েছিলেন তিনি। তবে বিষয়টি কেউ টের পাননি, এ বিষয়ে নিশ্চিত ছিলেন অভিনেত্রী। নিজের মুখেই স্বীকার করেই নিলেন এই গোপন ঘটনা। তবে এটিও জানান যে, এসব ভুলে যেতে চান তিনি।

আমেরিকার গায়ক নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সংসার করছেন বলিউড অভিনেত্রী। তাদের কোলে এসেছে কন্যা মালতী। ফুটফুটে সেই মেয়ের স্নিগ্ধ সৌন্দর্য্যে মুগ্ধ পুরো বিশ্ব। কাজের বাইরে নিক-প্রিয়াঙ্কার ব্যস্ততা তাকে ঘিরেই।

আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’ এ প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন ‘দেশি গার্ল’। সম্প্রতি মেট গালা অনুষ্ঠানেও প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি অনুরাগীদের মুগ্ধ করেছে। এত ভালো ভালো স্মৃতির ভিড়েও থেকে গিয়েছে কিছু অপ্রস্তুত মুহূর্ত। যেগুলোর কথা একেবারেই মনে আনতে চান না প্রিয়াঙ্কা। এসব ঘটনা নিজের জীবন থেকে বাদ দিতে পারলে খুশি হবেন ‘বরফি’র নায়িকা।

আরও পড়ুন: স্বামীর মধ্যে বাবার প্রতিচ্ছবি খুঁজে পান প্রিয়াঙ্কা

যদিও আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আনফিনিশড’ এ বিস্তারিত লিখেছেন প্রিয়াঙ্কা। তিনি মনে করেন, অভিজ্ঞতাই মানুষকে বড় করে। তার অতীত থেকেই তিনি শিক্ষা নিয়েছেন বলে জানান।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী