এক ম্যাচ পরই শীর্ষস্থান হারাল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চারটি জিতে আইসিসি ওয়ানডে‌র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেয় পাকিস্তান। তবে শীর্ষস্থান ধরে রাখতে বাবর আজমদের শেষ ম্যাচটি জিততো হতো।

কিন্তু রোববার শেষ ম্যাচে তারা কিউইদের কাছে ৪৭ রানে হেরে গেছে। আর এতেই প্রথমবার র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার ৪৮ ঘণ্টার মধ্যেই হারাতে হলো দলটিকে।

বর্তমানে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি অস্ট্রেলিয়া উঠে গেছে শীর্ষে, ভারত আছে দ্বিতীয় স্থানে। আর ১১২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গেছে তৃতীয় স্থানে।

গতকাল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে অলআউট হয় ২৯৯ রানে। জবাবে ৪৬.১ ওভারে পাকিস্তান অলআউট হয় ২৫২ রানে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান