বরফ পানিতে নেমে চমকে দিলেন রাকুল প্রীত

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ক্যারিয়ারে তেমন একটা চমক নেই অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের। হাতে গোনা চার পাঁচটা সিনেমায় দেখা গেছে তাকে। তবে সোশ্যাল মিডিয়ায় সব সময় সরব থাকেন তিনি। প্রায়ই বিকিনিতে দেখা মেলে তার। এবার মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় কনকনে ঠান্ডা বরফ পানিতে নেমে এক বিরল সাহসিকতার পরিচয় দিলেন অভিনেত্রী।

শনিবার ইনস্টাগ্রামে বরফের পানিতে ডুব দেওয়ার এই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিও-র ক্যাপশনে মাইনাস ১৫ ডিগ্রি লিখে ইয়ারিয়াঁ অভিনেত্রীর চ্যালেঞ্জ, ‘আর কেউ?’ এদিন হালকা নীল-সাদা বিকিনিতে দেখা গেছে তাকে।

ভিডিওতে দেখা গেছে, একটি কাঠের ঘর থেকে বেরিয়ে আসছেন রকুল প্রীত। তার চারপাশে অনেকেই শীতের পোশাক পরে থাকলেও রকুলপ্রীতের পরনে শুধুমাত্র নীল-সাদা বিকিনি। এরপরই বরফ গলা পানিতে তৈরি একটি সুইমিং পুলে ডুব দেন তিনি।

রাকুল প্রীতের এই ভিডিও দেখে চমকে গিয়েছেন তার ভক্তরা। বিভিন্ন মন্তব্যে ভরে উঠেছে তার পোস্ট। কেউ বলছেন, এই ভিডিওই প্রমাণ যে আসলে অত্যন্ত হট অভিনেত্রী।

কারও মতে, রাকুল প্রীতের চেহারায় বিকিনি অত্যন্ত সুন্দর মানায়। অনেকে আবার মজার ছলে বলেছেন, বিকিনি অবতারে বরফজলে নামার পর ওই পানিই গরম হয়ে গেছে অভিনেত্রীর উষ্ণ আঁচে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান