সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে সম্মান ও মর্যাদার সঙ্গে সেবা দিতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীরা জনগণ ও সরকারের সঙ্গে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই সরকারি কর্মচারীদের আচরণের ওপর সরকারের ভাবমূর্তি অনেকাংশেই নির্ভর করে। জনগণ যেন সরকারি দপ্তরে এসে যথাযথ সেবা পায়, সেজন্য সরকারি কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে।

আজ রোববার ঢাকায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ফিট-লিস্টভুক্ত ইউএনওদের জন্য এক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি ফিট-লিস্টভুক্ত ইউএনওদের উদ্দেশে বলেন, নিজেদের চাকরির ও সরকারের মর্যাদা রক্ষার জন্য সব ধরনের সেবাপ্রার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সংবাদকর্মীসহ সকলকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম নিজেদের ও সরকারের ভাবমূর্তি মুহূর্তেই নষ্ট করে দিতে পারে। তাই এসব বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে।

বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর মোমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে কোর্স পরিচালক ড. আতাউল গণি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে। দুই সপ্তাহ মেয়াদি এই কোর্সে ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী