,

পিকআপ-ভ্যানের সংঘর্ষে নিহত বেড়ে ৪

news-image

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের কোটচাঁদপুরের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাহাপুর গ্রামের কামাল কাজী জানান, কোটচাঁদপুরমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান অপর দিক থেকে যাত্রী নিয়ে আসা ওই ইঞ্জিনচালিত ভ্যানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী দুই শিশু ও ভ্যানচালক নিহত হয় ও অজ্ঞাত (২৫) একজনসহ পাঁচ যাত্রী গুরুতর জখম হন। পরে আহত অজ্ঞাত ব্যক্তি যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

অপর নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের পুত্র রাফান (৮), কালীগঞ্জ উপজেলার বলাকান্দ গ্রামের শাহিনের কন্যা খুকুমণি (২) ও ভ্যানচালক কালীগঞ্জ উপজেলার সাহাপুর ঘিঘাটির সোলেমান হোসেন (৭০)। গুরুতর আহতরা হচ্ছেন। গুরুতর আহতরা হচ্ছেন- এলাঙ্গী গ্রামের তোরাব আলীর স্ত্রী শিউলি বেগম (৫০), তার মেয়ে রিমা খাতুন (২৫), কালীগঞ্জের বলিদা পাড়া গ্রামের অন্তর (১৮) এবং চট্টগ্রামের আলামিন হোসেন (৫২)।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তারুণী পাশা কালের কণ্ঠকে জানান, আহতদেরকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি মঈনদ্দিন জানান, এ দুর্ঘটনায় নিহত দুই শিশুসহ তিনজনের লাশ কোটচাঁদপুর হাসপাতালে রয়েছে। পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ