খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও নতুন পরীক্ষা, বাসায় ফিরতে পারেন বুধবার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু নতুন পরীক্ষা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁর এন্ডোসকপি, জ্বরের জন্য রক্ত পরীক্ষাসহ একাধিক পরীক্ষা করা হয়। বেশিরভাগ পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে বলে তাঁর চিকিৎসরা জানিয়েছেন।

এর আগে তাঁর হৃদযন্ত্রের এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করা হয়। এখন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই। তাঁর সব পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার তিনি বাসায় ফিরতে পারেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য আজ রাত ৯টার দিকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ম্যাডামের অবস্থা আগের চেয়ে ভালো। বুধবারের মধ্যেই হয়তো বাসায় নেওয়া সম্ভব হবে। বাসায় থেকে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে। যেসব পরীক্ষা বাসায় রেখে করানো সম্ভব ছিল না, প্রয়োজনীয় সেসব পরীক্ষা হাসপাতালে করা হচ্ছে। জ্বর ছাড়া নতুন করে কোনো সমস্যা পাওয়া যায়নি। ওষুধ দিয়ে সব নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধায়নে আছেন। তাঁর হৃদযন্ত্র, লিভার (যকৃৎ) ও কিডনির বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সেই পরীক্ষাগুলো করানো হচ্ছে।

নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তি করার পরামর্শ দেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দু’দিনে তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান