সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, বাংলাদেশ কোথায়

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ভারতের আধিপত্য চলছেই। আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তারাই আছে টেবিলের সবার ওপরে। দুইয়ে আছে এই সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ভারতের রেটিং পয়েন্ট ২৬৭। তাদের চেয়ে রেটিং ৮ কম ইংল্যান্ডের (২৫৯)।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বাদ পড়ার পর ২০২২ আসরে সেমিফাইনাল খেলে ভারত। ২০২০ সালের মে থেকে এ পর্যন্ত দ্বিপাক্ষিক মাত্র একটি সিরিজে হেরেছে (২০২১ সালে শ্রীলংকার বিপক্ষে) ভারত। এছাড়া ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি সিরিজে করেছে ড্র।

পাকিস্তানের ঘরের মাটিতে তাদের বিপক্ষে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে পাঁচ থেকে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে তারা নিশ্বাস ফেলছে ইংল্যান্ডের ঘাড়ে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা অন্য দুইটি দল হলো পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই তালিকার ছয়, সাত ও আট নম্বর দল— অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা।

এদিকে, ২২২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে আছে বাংলাদেশ। সাকিব আল হাসানের বাহিনীর পরের জায়গাটি আফগানিস্তানের দখলে। মাত্র ৩ রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। তার পরের দুইটি স্থানে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।

তবে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে হংকং ও যুক্তরাষ্ট। দুইটি দলই এগিয়েছে ৩ ধাপ করে। ১৮ নম্বরে হংকং আর যুক্তরাষ্টের অবস্থান ২২ নম্বরে। দুই ধাপ করে পিছিয়ে ২০ ও ২১তম স্থানে ওমান ও পাপুয়া নিউগিনি। গত তিন বছরে ন্যূনতম ছয়টি ম্যাচ খেলার শর্ত পূরণ করার শর্তে বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৮৪টি দলের স্থান হয়েছে। ন্যূনতম ম্যাচ খেলার শর্ত পূরণ করতে না পারায় র‌্যাঙ্কিংয়ের তালিকা থেকে বাদ পড়েছে তুরস্ক, ব্রাজিল, চিলি, ইরান, মেক্সিকো এবং পেরু।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী