কাকে বিয়ে করলেন সালমান মুক্তাদির?

news-image

বিনোদন ডেস্ক : একাধিক প্রেম নিয়ে আলোচনায় থাকা জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গেল ৩০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর সেই সংবাদটি তিনি নিজেই জানিয়েছেন তার ফেসবুকে। তবে স্ত্রী’র সম্পর্কে কিছুই বলেননি এই ইউটিউবার ও অভিনেতা।

তবে একাধিক সূত্র থেকে জানা যায়, সালমান মুক্তাদির যাকে বিয়ে করেছেন তার নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। আর ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন।

২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে প্রকাশ করা ছবিতে তাকে অন্তঃস্বত্ত্বা দেখা যায়, সেখানেও ছিল স্বামীর উপস্থিতি। এক সময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করতেন। ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে দিশা তার ফেসবুকের মাধ্যমে সালমান মুক্তাদিরকে বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।

পূর্বের স্বামীর সঙ্গে দিশা ও তার দুই সন্তান
বেশ কিছুদিন আগে এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন, ‘আয়মান সাদিক বিয়ে করলেই তিনি দেখে শুনে বুঝে তারপর বিয়ে করবেন।’

অথচ তার আগেই ঘর বাঁধলেন সালমান! তবে সেই কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক ব্যাচেলর থেকে সালমানকে শুভেচ্ছা জানালেন।

এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান