‘এখানে আইপিএল খেলতে এসেছি, কারও গালি শুনতে নয়’

news-image

স্পোর্টস ডেস্ক : রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ শেষে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যকার তর্ক নিয়ে ক্রিকেটমহলে চলছে তুমুল আলোচনা। যদিও তর্কের শুরুটা লখনৌ পেসার নাভিন-উল-হককে ঘিরে। ম্যাচের ১৬ ও ১৭তম ওভারের বিরতির সময় ঝগড়ায় জড়ান কোহলি এবং নাভিন। ম্যাচশেষেও দেখা গেছে এর রেশ। পরে ড্রেসিংরুমে গিয়ে এক সতীর্থের কাছে নিজের প্রতিক্রিয়া জানান আফগান পেসার নাভিন-উল-হক।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নাভিন তার এক লখনৌ সতীর্থকে বলেছেন, ‘এখানে আইপিএল খেলতে এসেছি, কারও গালি খেতে নয়।’ মাঠের ঝগড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও টেনে নিয়ে গেছেন নাভিন। কোহলিকে উদ্দেশ্য করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘আপনার যা প্রাপ্য, সেটিই পেয়েছেন। এমনই হওয়া উচিত এবং হয়েছে।’

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটির শুরু হয়েছিল নাভিনকে উদ্দেশ্য করে কোহলির কিছু কথায়। যার পরে কোহলি নিজের জুতা দেখান। রাগান্বিত হয়ে কোহলির দিকে তেড়ে আসেন নাভিন। পরে আম্পায়ার এবং ক্রিজে থাকা লখনৌয়ের অপর ব্যাটসম্যান অমিত মিশ্রা মধ্যস্ততার চেষ্টা করেন। তখন নাভিন যেন চুপ থাকে মিশ্রাকে সেদিকে মনোযোগ দিতে বলেন কোহলি। ম্যাচের শেষে ভালোভাবে হাত মেলাননি দুজন। কোহলি বিষয়টি এড়িয়ে গেলেও কথা চালিয়ে যান নাভিন। পরে কোহলিও থেমে আবার তর্কে জড়ান। এবার ম্যাক্সওয়েল পরিস্থিতি শান্ত করেন।

ম্যাচশেষে আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে অবশ্য কোহলি, গম্ভীর ও নাভিন— সবারই জরিমানা হয়েছে। এর মধ্যে কোহলি ও গম্ভীরের ম্যাচ ফির পুরোটা আর নাভিনের ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান