,

বানাতে পারেন ইডলি চাট

news-image

সন্ধের নাস্তায় পাপড়ি চাট, আলু চাট— এ সব তো আগেও চেখে দেখেছেন। একটু অন্য রকম ভাবে চাটে যদি ইডলি ব্যবহার করে বানাতে পারেন ইডলি চাট। তৈরি করার রেসিপি রইলো।

উপকরণ

১) ইডলি: ৫টি

২) কাশ্মীরি মরিচ গুঁড়া: আধ চা চামচ

৩) লবন: স্বাদ অনুযায়ী

৪) দই: ১ কাপ

৫) কাঁচা মরিচ: ২টি

৬) ধনে পাতা: আধ কাপ

৭) বিউলির ডাল: ১ চা চামচ

৮) কারি পাতা: ৫-৬টি

৯) চাল গুঁড়া: ৩ টেবিল চামচ

১০) নারকেল কোরা: আধ কাপ

১১) আদা কুচি: ১ চা চামচ

১২) সরিষা: আধ চা চামচ

১৩) পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ

প্রণালী

১) প্রথমে ইডলিগুলি ছোট ছোট করে কেটে নিন।

২) এ বার চালের গুঁড়া, লবন গুঁড়া, লবন এবং পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

৩) এ বার কড়াইতে তেল গরম হতে দিন। কেটে রাখা ইডলিগুলি চালের গুঁড়ার মিশ্রণে ডুবিয়ে ভেজে একটি একটি করে ভেজে তুলে রাখুন।

৪) এ বার চাটনির জন্য নারকেল কোরা, কাঁচা মরিচ, আদা কুচি, ধনে পাতা দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। দই ভাল করে ফেটিয়ে এর মধ্যে মিশিয়ে নিন।

৫) এ বার অন্য একটি কড়াইতে সামান্য তেল গরম করে এর মধ্যে গোটা সরিষা এবং বিউলির ডাল ফোড়ন দিন। এর মধ্যে দিন পেঁয়াজ, ধনে পাতা, কারি পাতা এবং কাঁচা মরিচ।

৬) এ বার প্লেটে ভাজা ইডলি দিয়ে তার উপর ছড়িয়ে দিন নারকেল এবং ধনে পাতার চাটনি। তার উপর ভাজা সরিষা এবং বিউলির ডালের ফোড়ন।

৭) একেবারে শেষে উপর থেকে বেশ খানিকটা ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ