সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিংকুর বিয়েতে নাচবেন শাহরুখ খান!

news-image

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের এক ক্রিকেটারের বিয়েতে নাচবেন দলের অন্যতম কর্ণধার ও বলিউড বাদশাহ শাহরুখ খান। যদিও কেকেআরের সেই ক্রিকেটারের বিয়ের এখনও ঠিক হয়নি। তবু শাহরুখ আগাম নিমন্ত্রণ চেয়ে নিয়েছেন।

চলমান আইপিএলে আমদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় শেষ পাঁচ বলে পর পর ৫টি ছক্কা মেরে আলোচনায় এসেছেন রিংকু সিং। এবারের আসরে বেশ ভাল ছন্দেই রয়েছেন এই বাঁহাতি। তার খেলায় মুগ্ধ শাহরুখও। তিনি এতটাই মুগ্ধ যে তিনি রিংকুর বিয়েতে নাচবেন বলে কথা দিয়েছেন। এক টুইটার ভিডিওতে কেকেআর ব্যাটার নিজেই এ কথা জানিয়েছেন।

ধারাভাষ্যকারের এক প্রশ্নের জবাবে রিংকু বলেন, ‘গুজরাট ম্যাচের পর স্যর (শাহরুখ) আমাকে ফোন করেছিলেন। আমার বিয়ের কথা জানতে চাইলেন। শাহরুখ বললেন, “অনেকে আমাকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি কোথাও যাই না। কিন্তু আমি তোর বিয়েতে নাচতে যাব।”

রিংকু ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। যদিও প্রথম দু’বছর খেলার সুযোগ পাননি। তাতে দমে যাননি উত্তরপ্রদেশের এই ক্রিকেটার। দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিংকু ক্রমশ কেকেআর কর্তৃপক্ষের আস্থা অর্জন করে নিয়েছেন।গত বছর আইপিএলে ব্যাট হাতে নজর কেড়েছিলেন। আর এবার দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী