সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শনিবার এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ শনিবার বিকেল ৩টায় তিনি হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিকেলে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন।’

বিকেল ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়া রওনা হবেন বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এদিকে বাসা থেকে হাসপাতালে আসা-যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। দুই মাসের ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা করতে ফের হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী