সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : আগামীকাল শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলা কলকাতা নাইট রাইডার্সের। তবে তার আগেই জরুরি পারিবারিক কারণে ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছেন কেকেআর ওপেনার লিটন দাস। বিষয়টি জানিয়েছে কলকাতা কর্তৃপক্ষই।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলকাতা ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘পরিবারের জরুরি চিকিৎসাজনিত কারণে আজ (শুক্রবার) সকালে বাংলাদেশে ফিরে গেছেন লিটন দাস। কঠিন সময়ে তার ও তার পরিবারের সঙ্গে সবসময় আমাদের শুভকামনা থাকবে।’

আইপিএলে এখনো পর্যন্ত এক ম্যাচ খেলেছেন লিটন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচে চার মেরে নিজের আইপিএল যাত্রা শুরু করেন বাংলাদেশের এই ওপেনার। তবে সেদিন ওই চার রানেই থামে লিটনের ইনিংস। এরপর আর কোনো ম্যাচে তাকে খেলায়নি কলকাতা।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী