সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

news-image

অনলাইন ডেস্ক : নির্মাণকাজের কারণে আজ শুক্রবার রাতে খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ রাত ১১টা থেকে আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত এ সড়কের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে তারা।

এর আগে গত বুধবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ করেছে বেবিচক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, রাস্তায় যেহেতু কাজ চলবে তাই রাস্তা কিছুটা সংকীর্ণ হয়ে যাবে। তাই উড়াল সড়কের নির্মাণকাজ নির্বিঘ্ন করতে শুক্রবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে।

তিনি বলেন, তবে বিদেশগামী যাত্রীরা তাদের ফ্লাইটের সময় অনুযায়ী চলাচল করতে পারবেন। সাধারণ যাত্রীদের বিনা প্রয়োজনে এ সড়ক পরিহার করার জন্য অনুরোধ জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী