,

ন্যান্সির বাসায় চুরি: স্বামীসহ গৃহকর্মী কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা ও তার স্বামী শাকিলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) ছাদেক মিয়া দুই আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট নাসিম গাজী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষে গোপাল চন্দ্র সাহা রিমান্ড মঞ্জুরের পক্ষে ও জামিনের বিরোধিতা করেন।

তবে শুনানিকালে তদন্ত কর্মকর্তা আদালতে না আসায় আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

মামলা থেকে জানা যায়, তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করত। তাহমিনাকে প্রায় নিতে আসত শাকিল। গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে তাহমিনা চলে যান। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যান। এদিকে গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা।

এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়া আমান সানি তিন জনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯