সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৪৯ ঘণ্টা পর ভেসে এলো নিখোঁজ পর্যটকের মরদেহ

news-image

সরওয়ার আজম মানিক কক্সবাজার
কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ ভেসে এলো ৪৯ ঘণ্টা পর। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বাঁকখালী নদীর মোহনায় মরদেহ ভেসে এলে এটি উদ্ধার করেছে পুলিশ।

এ আগে সৈকতে গোসল করতে নেমে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় নিখোঁজ হন পর্যটক হিমেল আহমেদ (২৪)। সে গাজীপুরের কালিয়াঘুর এলাকার মো. আক্কাসের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, পর্যটকের মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানিয়েছেন, হিমেল আহমেদসহ ৩ বন্ধু ২২ এপ্রিল কক্সবাজার আসেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় হিমেল তার অপর বন্ধু আরমান ও ইমরানকে সঙ্গে নিয়ে সৈকতে গোসল করতে নামেন। এ সময় স্রোতে ভেসে যাওয়ার সময় ইমরানকে উদ্ধার করে লাইফ গার্ডকর্মীরা। কিন্তু হিমেল স্রোতে ভেসে নিখোঁজ হন।

উল্লেখ্য, ওই দিন দুপুর দেড় টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নেমে শাহাজাহান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী