,

যে কারণে পুলিশের চাকরি হারালেন শওকত

news-image

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি : মানবিক’ পুলিশ হিসেবে খ্যাতি পাওয়া চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সুলতানা। পরে সেই আদেশের কপি পাঠানো হয় সিএমপি কমিশনারের দপ্তরে।

চাকরিচ্যুতির আদেশে বলা হয়েছে, ‘৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ ছাড়া অভিযুক্ত শওকত হোসেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়—এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয়।’

সিএমপির উপ-কমিশনার (সদর) মোহাম্মদ আবদুল ওয়ারীশ বলেন, বিভাগীয় পদক্ষেপের অংশ হিসেবে কনস্টেবল শওকত হোসেনের চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছে। এ আদেশের বিষয়ে তিনি চাইলে সিএমপি কমিশনারের কাছে আপিল করতে পারেন। তাছাড়া প্রশাসনিক ট্রাইব্যুনালেও যেতে পারেন।

শওকত হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা। তিনি ২০০৫ সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। ২০০৯ সালে ঢাকা থেকে বদলি হয়ে রাঙামাটিতে যান। সেখান থেকে আসেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে। তিনি চাকরির পাশাপাশি তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করেন।

২০১১ সাল থেকে তিনি চট্টগ্রামে অসহায়, দুস্থ ও বেওয়ারিশদের চিকিৎসাসেবা দিয়ে প্রশংসিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয় তার বিভিন্ন কর্মকাণ্ড। পরে ২০১৯ সালে সিএমপির তৎকালীন কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমানের উদ্যোগে চট্টগ্রামে যাত্রা শুরু করে ‘মানবিক পুলিশ ইউনিট’।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯