,

নতুন রাষ্ট্রপতি কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

আজ বৃহস্পতিবার সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা।

নতুন রাষ্ট্রপতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি একজন খাঁটি বাঙালি ও বিচক্ষণ ব্যক্তি। তিনি তার কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন।’

সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে।’

এদিকে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরও শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯