সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটে অংশ নিয়ে আমাদের পরীক্ষা নিন, বিএনপিকে ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরীক্ষা নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন বিএনপির কাছে আস্থার পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে ইসি আলমগীর বলেন, সবসময় আমাদের আহ্বান থাকবে- আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন। আমরা পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত। আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আপনারা কীভাবে বুঝলেন যে আমরা অকৃতকার্য হলাম?

তিনি বলেন, বর্তমান কমিশন এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে এবং আগামীতেও ভালো কাজ করে যাবে।

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটির ভোটে বেশিরভাগ দল অংশ নিচ্ছে না। এটা কমিশনের প্রতি দলগুলোর আস্থাহীনতা কি না- এমন প্রশ্নের জবাবে সাবেক এই ইসি সচিব বলেন, ৩৯টি দলের স্থানীয় সরকারের নির্বাচনে…। তাদের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় সব দলের তো অফিস না-ও থাকতে পারে।

বিএনপির কি অফিস নেই- এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক কৌশল হিসেবে তারা বলেছে যে নির্বাচনে অংশ নেবে না। তবে আমাদের এটা বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় তারা নির্বাচনে অংশ নেবে না।

ইসি আলমগীর আরও বলেন, ছোট ছোট দলের ওইরকম অফিস নেই। তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য প্রার্থী না-ও থাকতে পারে। সেটা তাদের ব্যাপার। বড় দলগুলো তো আসছে। বিএনপি আসেনি এটা তো তাদের রাজনৈতিক কৌশল। এটা আমাদের ব্যর্থতা নয়। তারা কি বলেছে যে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে, এজন্য আসবো না?

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী