সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ সেমিনারে যোগ দিতে ভারতে স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের দিল্লির প্রগতি ময়দানে ২৬ থেকে ২৮ এপ্রিল তিনদিনের একটি সেমিনার অনুষ্ঠিত হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত ‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ শিরোনামে এ সেমিনারে অংশ নিতে মঙ্গলবার একটি ফ্লাইটে ভারতে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভূত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসার লক্ষে সেমিনারটির আয়োজন করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দিল্লির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

এই সম্মিলনের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বাড়ানো। এতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশগুলোসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন।

সম্মিলনে ভারতের বিখ্যাত হাসপাতালগুলো, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থা এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে।

২৯ এপ্রিল রাতে স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরবেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী