বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজাকে কুপিয়ে হত্যা

news-image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শুক্তগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুর রব হাওলাদার (৬০) ও তার ভাতিজা মো. বেলায়েত হোসেন (৫৫)। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হাসান নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া হাসান খুলনার দৌলতপুরের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর রব ও বেলায়েত হোসেনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। রাত ৯টার দিকে দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রব হাওলাদারের ভাগ্নে মো. নাসির উদ্দিন জানান, প্রতিপক্ষের লোকজন রব মেস্বরকে কুপিয়ে খালে ফেলে দেয় এবং বেলায়েত হোসেনকে সড়কের ওপর ফেলে রাখে। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে। দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক