সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে ঈদের শেষ শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গভবনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেছেন আবদুল হামিদ। এবার শেষবারের মতো বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে নামাজ আদায়ের পর সকাল ১০টার দিকে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় শুরু করেন রাষ্ট্রপতি। জানা গেছে, সকালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে রাষ্ট্রপতি অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, আগামী সোমবার শপথ নিতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম এ রাষ্ট্রপতিকে বরণ করে নিতে এরই মধ্যে নতুন করে সেজেছে পুরো বঙ্গভবন। ফুলে ফুলে আর নানা চিত্রকর্মে সেজেছে বঙ্গভবন আঙিনা। উৎসব আমেজ আর সাজসাজ রব বিরাজ করছে সবখানেই। পাশাপাশি বাজতে শুরু করেছে বিদায়ের করুণ সুর। নতুন রাষ্ট্রপতির শপথের পরপরই বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। নতুন রাষ্ট্রপতিকে বরণের পাশাপাশি প্রথমবারের মতো টানা দুই মেয়াদ পূর্ণ করে ইতিহাস গড়া এ রাষ্ট্রপতিকে বিদায় জানাতেও গ্রহণ করা হচ্ছে নানা আনুষ্ঠানিকতার। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী