সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের প্লে অফ-ফাইনালের ভেন্যু ও সূচি চূড়ান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : তিন মৌসুম পরে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে হচ্ছে আইপিএল। করোনা পরবর্তী দশ দল নিয়ে প্রথমবার হোম-অ্যাওয়ে আসর হওয়ায় উন্মাদনা বেড়েছে।

তবে প্লে অফ ও ফাইনাল ম্যাচ ঘরের মাঠ-পরের মাঠ পদ্ধতিতে হয় না। আগে থেকেই নির্ধারণ করা হয় সূচি ও ভেন্যু।

শুক্রবার ওই সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। এবারের আইপিএলের প্রথম কোয়ালিফার অনুষ্ঠিত হবে ২৩ মে চেন্নাইয়ে। এলিমিনেটর মাঠে গড়াবে পরদিনই। ২৪ মে’র ওই ম্যাচও অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে।

এরপর ২৬ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরে জয়ী দল ওই ম্যাচ খেলতে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্বের সর্বাধিক দর্শক ধারণক্ষম স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

সেখান থেকে জয় পাওয়া দল ও প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ফাইনাল খেলতে নামবে। ম্যাচটি ২৮ মে অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলের ফাইনালও অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী