,

সিলেটে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের বিছনাটেক গ্রামে বজ্রপাতে দুই শিশু এবং একই দিন বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বজ্রপাতের এক শিশুর মৃত্যু হয়।

জানা যায়, আজ সকাল ১১টায় উপজেলার বিসনাটেক গ্রামে আম কুড়াতে যায় নাঈম আহমদ(৮) এবং আঞ্জুমা বেগম(৬)। এসময় বজ্রপাতে আহত হয় তারা। পরে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশু পারিবারিক সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।

একইদিন আজ বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজারে বেঙ্গল স্টোন ক্রাশার সংলগ্ন পাথর সাইটে বজ্রপাতের কবলে পড়ে বাংলাবাজার গ্রামের ইমন আহমেদ (১০)। স্থানীয়রা ইমনের নিথর দেহ পড়ে থাকতে দেখে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে তিনটি পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯