বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহ মাঠে

news-image

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের প্রায় দুই হাজার মসজিদ ও ঈদগাহে এবার ঈদুল ফিতরের নামাজ হবে। প্রধান জামাত হবে সকাল ৮টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়।

এছাড়া ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় দুটি জামাত হবে। আকুয়া মার্কাজ মসজিদে সকাল সোয়া ৭টায়, ময়মনসিংহ মার্কাজ মসজিদ সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, জেলাখানা মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে হবে ঈদ জামাত।

এছাড়া জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে এবার।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার জানান, এবার ময়মনসিংহ জেলায় প্রায় দুই হাজার স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। করোনা প্রাদুর্ভাবে গত বছর ঈদের নামাজ শেষে কোলাকুলি করা নিষেধ ছিল। এ বছর সেই বিধিনিষেধ নেই। মুসল্লিরা ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করতে পারবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার অথবা রোববার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদাপিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে। ওই সভা থেকে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোল সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

ঢাকায় বিদ্যুতের চাপ কমাতে বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা

পশ্চিমবঙ্গে চন্দ্রনাথ রথ হত্যা: তদন্তে উঠে এলো পরিকল্পিত হামলার তথ্য

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

‘অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে’: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ পর্যায়ে: পানি সম্পদ মন্ত্রী

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে সমস্যা অনেক কমবে: তথ্যমন্ত্রী

শিক্ষকদের বদলি নীতিমালার পরিপত্র জারি

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন, দুই আসামি যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে তালাক না দিয়ে নাসির-তামিমার বিয়ের মামলার রায় ১০ জুন

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে এসেছে ১৫ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী