,

‘গোপন খবর ফাঁস করতে বাধ্য করবেন না

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হয়ে এক সময়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলেছেন উমর আকমল। সম্প্রতি তাকে ‘অপরিপক্ক’ হিসেবে সম্বোধন করেছেন সেই সময়ে উমরের কিছু সতীর্থ। এতেই ক্ষেপে গেছেন সাবেক উইকেটকিপার এই ব্যাটসম্যান। হুমকি দিয়েছেন সেই সতীর্থদের গোপন সংবাদ ফাঁস করে দেয়ার।

সম্প্রতি এক পডকাস্টে উমর হতাশ হয়ে এই হুমকি দেন। তাকে যারা ‘অপরিপক্ক’ বলেছেন তাদের তিনি সম্মান করেন বলেও জানান তিনি। তবে সেসব ক্রিকেটারদের ‘চমকপ্রদ গোপনীয়তা’ তিনি জানেন বলে সেখানে উল্লেখ করেন।

উমর বলেন, ‘অনেক ক্রিকেটারই বলেন, আমি পরিপক্ক না। এসব ক্রিকেটারদের সঙ্গে একসময় আমি খেলেছি। তারা আমার সিনিয়র এবং তাদের আমি সম্মান করি। কিন্তু তাদেরকে বলতে চাই, আমাকে আপনার গোপনীয়তা প্রকাশ করতে বাধ্য করবেন না। আমার কাছে তাদের এমন কিছু গোপনীয় তথ্য আছে যা শুনলে তার পরিবারও কষ্ট পাবে।’

ডানহাতি এই ব্যাটসম্যান উল্লেখ করেছেন, তিনি পাকিস্তানের নিষ্কলুষ সমর্থকদের সম্মান করেন। যারা ক্রিকেট দেখতে ভালোবাসেন। এসব গোপন সংবাদ তাদের ভালো লাগবে না। তিনি বলেন, ‘আমাদের জনগণ খুবই নিষ্কলুষ এবং ক্রিকেট দেখতে ভালোবাসে। আমি তাদের সম্মান করি এবং গোপন কোনো তথ্য প্রকাশ করতে চাই না। যদি এই গোপনীয়তা প্রকাশ পায়, তাহলে তারা ক্রিকেট দেখাই বন্ধ করে দিবে।’

উমর আকমল পাকিস্তানের হয়ে ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ১২২.৭৩ স্ট্রাইক রেটে ১৬৯০ রান করেছেন। এছাড়াও তিনি ১৬টি টেস্ট এবং ১২১টি ওয়ানডেতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯