,

ঈদের রেসিপি : আস্ত চিকেন মোসাল্লাম

news-image

অনলাইন ডেস্ক : ঈদের খাবারের তালিকায় মুরগির মাংসের নানা পদ থাকে। চিকেন রোস্ট কিংবা কোর্মা তো খাওয়াই হয়, একটু বিশেষভাবে তৈরি করতে চাইলে রাঁধতে পারেন আস্ত চিকেন মোসাল্লাম। এটি একটু সাবধানে তৈরি করতে হয়। নয়তো ভেঙে যাওয়ার কিংবা ভেতরে কাঁচা থাকার ভয় থাকে। চলুন জেনে নেওয়া যাক আস্ত চিকেন মোসাল্লাম তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

এক কেজি ওজনের মুরগি- ১টি

পেঁয়াজ বাটা- ১ কাপ

কাঁচা মরিচ- ৫টি

রসুন বাটা- ২ টেবিল চামচ

আদা বাটা- ৩ টেবিল চামচ

ধনে গুঁড়া- ২ চা চামচ

সয়াবিন তেল বা ঘি- ১ কাপ

ঘি- ৩ টেবিল চামচ

দই- আধা কাপ

পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

কাজু ও পোস্ত বাটা- ৩ টেবিল চামচ

কিশমিশ বাটা- ২ টেবিল চামচ

কেওড়া জল- ১ চা চামচ

আলু সেদ্ধ- ২টি

ডিম সেদ্ধ- ২টি

কাজু ও পেস্তা কুচি একসঙ্গে- ৩ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মুরগির ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিন। সেদ্ধ ডিম ও আলু সামান্য লবণ দিয়ে ভেজে নিন। এবার ডিম ও আলু মুরগির পেটের ভেতর ঢুকিয়ে মুরগির পাখা, পা ও পেট ভালো করে সেলাই করে হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই সব মসলা কষিয়ে নিন। কষানো হলে তাতে মুরগি দিন। অল্প অল্প করে দই দিন। মাখা মাখা হয়ে এলে কাজু ও পেস্তা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ ও কেওড়া জল দিয়ে নামিয়ে নিন। সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করুন আস্ত মুরগির মোসাল্লাম।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ