সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে নীরবতা ভাঙলেন সাদিক আব্দুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার দল আওয়ামী থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন। গত শনিবার সাদিকের বদলে নৌকার মনোনয়ন পেয়েছেন তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়নবঞ্চিত সাদিক এরপর কোনো প্রতিক্রিয়া জানাননি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভায় ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় চাচা খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে বরিশাল নগরের কালীবাড়ি সড়কের সেরনিয়াবাত ভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসাইন, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।

সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাদিক আবদুল্লাহ বলেন, ‘মনক্ষুণ্ণ হওয়ার কারণ নেই। রাজনীতি একদিনের না। মনোনয়ন পেয়েছেন আমার চাচা। শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান। আপনারা বুঝতে পেরেছেন। রাজনীতি করেন, আপনারা ভালো করে বোঝেন। এখানে কাউকে সুযোগ দেওয়া যাবে না। শান্ত বরিশালকে শান্ত রাখতে হবে।’

সভায় উপস্থিত ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের নেতাদের ওয়ার্ডে ওয়ার্ডে বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র। তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের জয়লাভ করতে হবে। সিটি করপোরেশনের নির্বাচনের ওপর নির্ভর করে জাতীয় নির্বাচন। আমাদের নৌকা মার্কাকে জয়লাভ করাতে হবে। আর যেখানে আমার চাচা মনোনয়ন পেয়েছেন সেখানে কোনো কথাই নেই। আমরা ৩০টি ওয়ার্ড মিলে যেখানে যা করা দরকার করে তার নির্বাচন উঠিয়ে (সম্পন্ন) দেব।’

তিনি বলেন, ‘কেউ মনোক্ষুণ্ন হবেন না। আমি সংগঠন করতে এসেছি। অনেক দূর যাওয়ার আছে। আমি মনোক্ষুণ্ন না; রাজনীতি করি নেত্রীর (শেখ হাসিনা) জন্য। নেত্রী সিদ্ধান্ত দিয়েছেন আমার বাবা মাথা পেতে নিয়েছেন, আপনারাও সেটি মাথা পেতে নেবেন। এর বাইরে যাওয়ার কোনো বার্তা নেই।’

এবারের ঈদ ঢাকাতে তার বাবা আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে করবেন বলে এ সময় জানান সাদিক আব্দুল্লাহ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী