সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় বিসিবির কিউরেটর আহত, স্ত্রী নিহত

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার ভারতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে তার স্ত্রী সুবর্না হিঙ্গনিকার ঘটনাস্থলে মারা গেছেন, মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রবীন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে পুনে থেকে নাগপুরে ফিরছিলেন প্রবীণ ও তার স্ত্রী। সমৃদ্ধি মহাসড়কের মেহকার নামক জায়গায় একটি কন্টেইনারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় প্রবীনই গাড়ি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের আরেক পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু।
২০১৮ সালে প্রবীনকে কিউরেটর পদে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রামের মাঠের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এছাড়া বাড়তি দায়িত্ব হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তত্ত্বাবধায়নেও কাজ করতে দেখা গেছে তাকে। সম্প্রতি ছুটি নিয়ে নিজ দেশে গিয়েছিলেন প্রবীণ। সেখানেই গিয়ে পড়লেন এমন দুর্ঘটনায়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী