সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতু দিয়ে ২০ এপ্রিল থেকে চলবে মোটরসাইকেল

news-image

পদ্মা সেতু দিয়ে আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে। গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।মঙ্গলবার গণভবনে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল যেতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানা হয় তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

 এর আগে গত বছরের ২৬ জুন সকালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। প্রথম দিনেই হুমড়ি খেয়ে পড়েন বাইকাররা। সেতু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রথমদিন দুপুর পর্যন্ত যেসব গাড়ি সেতু পার হয়েছে, তার মধ্যে ৬০ শতাংশ ছিল মোটরসাইকেল।

সেদিন রাতে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান মোটরসাইকেলে থাকা দুজন। সেদিনই জানানো হয়, ২৭ জুন ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরপর থেকে অন্য সব যানবাহন চললেও মোটরসাইকেল চলাচল বন্ধই ছিল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী