সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে অপরিকল্পিতভাবে সিলিন্ডার গ্যাস রাখার অপরাধে জরিমানা ও সতর্কীকরণ

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে নবীনগর লঞ্চঘাট সংলগ্ন তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে নবীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস থাকায়, অগ্নি নির্বাপণ যন্ত্র না থাকায় ও অপরিকল্পিতভাবে সিলিন্ডার গ্যাস রাখার অপরাধে ৪ টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি  কঠোরভাবে সতর্ক করা হয়। দোকানগুলোতে লাইসেন্স ও তেল থেকে উদ্ভুত অগ্নি নির্বাপণের ফোম সংরক্ষণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, পরবর্তীতে এ ধরনের অপরাধে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হবে বলে হুশিয়ার করা হয়। সকলের সার্বিক সহযোগিতা ও সচেতনতা কামনা করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল অনার্স শিক্ষাকে অধিকতর কর্মমুখী ও গবেষণাবান্ধব করার আহ্বান

তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বৈঠক

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর সুষ্ঠু বিচারের জন্য যোগাযোগ রাখছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তামিলনাড়ুতে প্রথম নির্বাচনে থালাপতি বিজয়ের চমক

ইউনূস সরকারের কাজের বৈধতা চ্যালেঞ্জ করে নতুন রিট

ভবানীপুরে মমতা-শুভেন্দুর তীব্র প্রতিদ্বন্দ্বিতা

উত্তর-পূর্বাঞ্চলে সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বার্তা সামাজিক মাধ্যমে

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

পুলিশের শার্ট আগের রকম, প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা