,

রিয়ালের কষ্টার্জিত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : পুরো ম্যাচ জুড়ে রিয়াল মাদ্রিদের ৩৫টি শট। যার ১১টি আবার গোলমুখে। কিন্তু গোলের জন্য মরিয়া কার্লো আনচেলত্তি শিষ্যরা শেষ পর্যন্ত কাদিসকে ২-০ গোলে হারাতে পারে। কষ্টার্জিত এ জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল।

শনিবার প্রতিপক্ষের মাঠে করিম বেনজেমা-রদ্রিগো-মার্কো আসেনসিওদের শট রুখে দেন কাদিস গোলরক্ষক। এছাড়া পোস্ট ও ক্রসবারও বাধ সাধে। অবশেষে দলকে পথ দেখালেন ডিফেন্ডার নাচো ফের্নান্দেস (৭২)। তিনি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান আসেনসিও (৭৬)।

লিগে ২৯ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭২।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মাঠে নামবে রিয়াল। প্রথম লেগে ২-০ গোলে জিতেছে তারা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯