সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবি খাদিজা রোজি (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার নুরুল হক ভিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

রোজি উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লবণ বেপারী বাড়ির আব্দুল বারীর মেয়ে ও কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কাতারপ্রবাসী মো. নাসিমের স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান জানান, রোজি প্রেম করে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কাতারপ্রবাসী মো. নাসিমকে বিয়ে করেন। বিয়ের পর রোজি জানতে পারেন তার স্বামী আগে আরেকটি বিয়ে করেছে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে আগের স্ত্রীর সঙ্গে সম্পর্ক না রাখার কথা জানান নাসিম। তারপরও প্রথম স্ত্রীর সঙ্গে নাসিমের যোগাযোগ ছিল। এ নিয়ে শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে রোজির ফোনে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাড়া বাসায় স্বামীকে ভিডিওকলে রেখে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন রোজি। বিষয়টি মুঠোফোনে বাড়ির মালিককে জানান নাসিম। বাড়ির মালিক ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী