,

সুদানের রাজধানীতে ব্যাপক গোলাগুলি-বিস্ফোরণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে কয়েকদিন থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে বলছে, খার্তুমে সুদানের সেনাবাহিনী ও দেশটির প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে তুমুল গোলাগুলির শব্দ শোনা গেছে।

এ ছাড়া সুদানের আর্মির সদর দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়েও গুলির শব্দ শোনা গেছে। বেসামরিক শাসনের এক প্রস্তাবনা নিয়ে এ উত্তেজনা বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সুদানের শীর্ষ এক জেনারেল

আরএসএফ বলছে, তারা বিমানবন্দর এবং প্রেসিডেন্টের প্রাসাদ নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে আরএসএফ জানায়, দক্ষিণ খার্তুমে তাদের একটি শিবির হামলার শিকার হয়েছে। এ নিয়ে দেশটির সেনাবাহিনী বলছে, আরএসএফ-এর যোদ্ধারা সেনাবাহিনীর সদর দপ্তর দখল নেওয়া চেষ্টা করছে।

আরও পড়ুন: টেক্সাসে ডেইরি ফার্মে বিস্ফোরণ, ১৮ হাজার গরুর মৃত্যু

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নাবিল আবদুল্লাহর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, খার্তুম এবং সুদানজুড়ে বিভিন্ন সেনা ক্যাম্পে আরএসএফ-এর যোদ্ধারা হামলা চালিয়েছে।

তিনি আরও বলেছেন, সংঘর্ষ চলছে এবং সেনাবাহিনী দেশ রক্ষার কাজে তাদের দায়িত্ব পালন করছে। প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর মেরোউইতেও গোলাগুলি চলছে। ২০২১ সালের অক্টোবরে এক ক্যু এর পর থেকে দেশটির জেনারেলরা দেশ শাসন করছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না