,

নাসিরনগরে ব্রি-২৮ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাফকো গ্রুপের বাজারজাতকৃত সেলটিমা ব্যবহারে ব্রি-২৮ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার গোর্কণ আকাশী মাঠে কৃষক সৈয়দ টিটু মিয়ার জমিতে ব্রি-২৮ ধান কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন। মাঠ দিবস উপলক্ষে নাফকো গ্রুপের সিলেট এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ মাজিদুল ইসলাম তালুকদার নেতৃত্বে উর্ধ্বতন কর্মকর্তারা জমি পরিদর্শনে আসেন। এসময় সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল,নাফকো টেরিটোরি মার্কেটিং কর্মকর্তা রাসেল মজুমদার,সিনিয়র কর্মকর্তা(বীজ)মোহাম্মদ মনোয়ার হোসেন,সেমকোর ম্যানেজার সৈয়দ মোহাম্মদ নোমান,কৃষক সৈয়দ মোহাম্মদ টিটু ও কৃষক শওকত আলীসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। অতিথিরা কৃষক সৈয়দ টিটু মিয়ার ব্রি-২৮ ধানের জমি পরিদর্শন করেন।

কৃষক সৈয়দ টিটু মিয়া জানান, নাফকো গ্রুপের বাজারজাতকৃত সেলটিমা ব্যবহার করে ব্রি-২৮ ধানের বাম্পার ফলন হয়েছে। সেলটিমা ধান ক্ষেতে ব্যবহার করে তিনি লাভবান হয়েছেন।কারন তার পাশের অনেক ব্রি-২৮ ধানের জমিতে ছত্রাকজনিত ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়ে ধানের অধিকাংশই চিটা হলেও তার কোন ক্ষতি হয়নি। তিনি বিঘা প্রতি ২০/২২ মণ ধান পাবেন বলেও আশা করছেন ।

নাফকো গ্রুপের সিলেট এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ মাজিদুল ইসলাম তালুকদার নাফকো গ্রুপের বাজারজাতকৃত সেলটিমা ব্রি-২৮ ধান ক্ষেতে ব্যবহারের ফলে শস্যদানা অধিক পুষ্ট ও ওজন বেশী হয়। শীষে চিটার পরিমান অনেক কম হয়, ব্লাস্ট ও সীথ ব্লাইট রোগ দমন করে,রোগমুক্ত ফসল ও অধিক ফলন পেয়ে থাকেন কৃষকরা। তাই নাফকো গ্রুপের বাজারজাতকৃত সেলটিমা ব্যবহারের জন্য স্থানীয় কৃষকদের তিনি আহবান জানান।
উল্লেখ্য চলতি মৌসুমে নাসিরনগর উপজেলার হাওরে শত শত ব্রি-২৮ ধানের জমিতে ছত্রাকজনিত ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়ে ধানের অধিকাংশ ধান সর্ম্পূণ শুকিয়ে চিটা হয়ে গেছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না