চোখের সামনে মাল পুড়ছে টাকাও পুড়ছে, কাঁদছেন ব্যবসায়ীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বেচাকেনা শেষ করে বাসায় গিয়ে মাত্রই ঘুমিয়ে ছিলেন ব্যবসায়ীরা। এর মধ্যেই আগুনের খবর পেয়ে ছুটে এসে নিউ ‍সুপার মার্কেটের নিচে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগীরা।

নিউ ‍সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘শুক্রবার খুব ভালো বিক্রি হয়েছে। রাত ২টা পর্যন্ত মার্কেটেই ছিলাম। খেয়ে মাত্র শুয়ে ছিলাম। খবর পেয়ে এসে দেখি সব শেষ হয়ে গেছে।’

রহিম নামের আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, ‘রাত ৩টা পর্যন্ত দোকান করেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। সব মালও গেল, টাকাও পুড়ে ছাই হয়ে গেল।’

ব্যবসায়ীরা বলছেন, ভোরে যখন আগুন লাগে, তখন বাসায় ক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘোরে তারা। কারণ ঈদের আগ মুহূর্তে গভীর রাত পর্যন্ত মার্কেটে তারা বিকিকিনি করে ভোররাতের দিকে বাসায় ফিরেছেন। বাসার ফেরার পর পরই আগুন লাগাকে রহস্যজনক বলছেন ব্যবসায়ীরা।

আজ শনিবার ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটের তিনতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনী। এ ছাড়া র‌্যাব ও বিজিবি সদস্যরাও আগুন নেভাতে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান