সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নবাবপুরে গোডাউনে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটের দিকে নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের গোডাউনে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে আগুন লেগেছে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

 

তিনি বলেছেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।

এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। একইসঙ্গে আগুন লাগার কারণ জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী