সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো দেশের বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার মেগাওয়াট ছাড়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে প্রথমবারের মতো ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক পেরিয়েছে দেশের বিদ্যুৎ উৎপাদন। মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট।

এর আগে দেশের সর্বোচ্চ উৎপাদন হয় গতকাল বুধবার রাতে ১৪ হাজার ৯৩২ মেগাওয়া। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ তথ্য প্রধান কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গরম বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। এ ছাড়া রমজান মাস ও সেচ মৌসুমের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা বেশি। পিডিবির তথ্য মতে, বৃহস্পতিবার দেশের বিদ্যুতের চাহিদা ধরা হয়েছিল ১৫ হাজার ২০০ মেগাওয়াট।

বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন সম্ভব ১৫ হাজার ৩০৩ মেগাওয়াট।

বুধবার গ্যাস ও জ্বালানি তেলের স্বল্পতায় ২ হাজার ১১ মেগাওয়াট, কয়লা সংকটে ১২৯ মেগাওয়াট, পানির অভাবে ২০৫ মেগাওয়াট এবং কেন্দ্র সংষ্কার ও মেরামতের কারণে দুই হাজার ২২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি। এখন ভারত থেকে আমদানি হচ্ছে ১ হাজার ৯০৭ মেগাওয়াট।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী