,

মানবিক সহায়তা চেয়ে মোদিকে জেলেনস্কির চিঠি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অতিরিক্ত মানবিক সহায়তা চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিটি ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখির কাছে হস্তান্তর করেন।

রোববার থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথম ইউক্রেনীয় মন্ত্রী হিসেবে দিল্লি সফর করছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাপারোভা। চিঠিতে ওষুধসহ চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানান জেলেনস্কি।

কিয়েভের জন্য মানবিক সহায়তাই নয়, রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের অবকাঠামো নতুন করে পুনর্গঠনের জন্য ভারতীয় বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ এসেছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এক টুইট বার্তায় ইউক্রেনকে মানবিক সহায়তার বিষয়ে আশ্বস্ত করেছেন মীনাক্ষী।

ভারতে আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে জেলেনস্কির অংশগ্রহণের কথা রয়েছে। তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রথমদিকে দেশটিতে জেলেনস্কির সরকারকে মানবিক সহায়তা পাঠায় ভারত। মিত্র রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে জোরালো অবস্থান না নিলেও আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে আসছে দেশটি। সূত্র : ইন্ডিয়া টুডে

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না